বিসমিল্লাহির রহমানির রহিম

আল উম্মাহ অনলাইন ইসলামিক মহিলা মাদ্রাসা

ক্বারীয়ানা পদ্ধতিতে তাজবীদ ও কুরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

কোর্সগুলো দেখুন

আমাদের ক্লাসের বিভাগ সমূহ

প্রাইভেট ক্লাস

একজন শিক্ষার্থীর জন্য ব্যক্তিগত ক্লাস

ফ্যামিলি ক্লাস

পরিবারের সদস্যদের জন্য বিশেষ ক্লাস

ব্যাচ ক্লাস

ছোট গ্রুপে সর্বোচ্চ ১৫ জনের ক্লাস

আল উম্মাহ মাদ্রাসা

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

বিশ্বব্যাপি কুরআনের আলো ছড়িয়ে দিতে জেনারেল শিক্ষার্থী শিশু-কিশোরী স্কুল-কলেজ, ভার্সিটির যুবতী-বয়স্কা সরকারী-বেসরকারী কর্মজীবী সকল শ্রেণীর লোকদের জন্য আমাদের রয়েছে অনলাইনে কোরআন শিক্ষার বিশেষ আয়োজন এবং ইসলামী শিষ্টাচারে গড়ে তোলা আমাদের উদ্দেশ্য।

জেনারেল শিক্ষায় শিক্ষিত কর্মব্যস্ত মা ও বোনদের কে সহীহ শুদ্ধ ভাবে তাজবীদসহ কুরআন শিক্ষার মাধ্যমে তাদের কে আখিরাতমুখী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা আশাবাদী, আমাদের মাদ্রাসার সাথে সম্পর্কিত সকল মা ও বোনেরা আর্দশবান ব্যক্তি হয়ে নিজেদের পরিবার ও সমাজ গঠনে কার্যকরী ভুমিকা পালনের মাধ্যমে নিজেদের কে মুত্তাকীদের কাফেলায় অন্তর্ভুক্ত করবেন। তবেই আমাদের উদ্দেশ্য পূর্ণতা পাবে। ইনশাআল্লাহ

লাইভ ক্লাস

লাইভে ক্লাস করানো হবে

ক্লাসেই বুঝানো

ক্লাসের পড়া ক্লাসেই বুঝানো হবে

সার্টিফিকেট

কোর্স শেষে গ্রহনযোগ্য সার্টিফিকেট

যোগ্য শিক্ষিকা

সুযোগ্য মুয়াল্লিমা ও হাফেজা

সীমিত শিক্ষার্থী

প্রতি ব্যাচে সর্বোচ্চ ১৫ জন ভর্তি হতে পারবে

আমাদের সম্পর্কে

আমাদের অনন্য বৈশিষ্ট্য

  • ক্লাস গুলো বিজ্ঞ হাফেজা, আলেমা ও বিজ্ঞ মুয়াল্লিমা দ্বারা পরিচালিত
  • কৌশল অবলম্বন করে পড়ানো হয়, তাই পড়ার চাপ বেশি নেই

আগ্রহী মা ও বোনেরা যোগাযোগ করুন ইনবক্সে

আমাদের অনন্য বৈশিষ্ট্য

উলামায়ে কেরামের পরামর্শ

ক্লাস গুলো বিজ্ঞ উলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত হয়

নমনীয় সময়সূচী

স্কুল, কলেজ, ভার্সিটির পড়া লেখার পাশাপাশি আমাদের কোর্সে অংশগ্রহনের অপূর্ব সুযোগ

ক্লাসেই শিখানো

প্রতিদিনের ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া হয়

কৌশলগত শিক্ষা

কৌশলে পড়ানো হয় তাই পড়ার চাপ খুব বেশি নেই

ব্যক্তিগত মনোযোগ

প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ মেধানুপাতে পড়ানো হয়

মাদ্রাসা কেন অনলাইনে?

ফিতনা, ব্যস্ততা ও প্রযুক্তিনির্ভর এই যুগে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নারী-পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবন আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী পরিচালনা করতে দ্বীনী শিক্ষার কোনো বিকল্প নেই।

কিন্তু বাস্তবতা হলো অনেক ভাই-বোন পড়াশোনা, চাকরি, ব্যবসা কিংবা পারিবারিক ব্যস্ততার কারণে নিয়মিত মাদ্রাসায় গিয়ে দ্বীন শিক্ষা গ্রহণের সুযোগ পান না। বিশেষ করে অনেক বোন পর্দা, দূরত্ব বা নিরাপত্তার কারণে বাইরে গিয়ে পড়াশোনা করতে সংকোচবোধ করেন।

এই সমস্যাগুলোর সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি “আল উম্মাহ অনলাইন ইসলামিক মহিলা মাদ্রাসা” — যেখানে ঘরে বসেই নিরাপদ ও সুন্দর পরিবেশে কুরআন শিক্ষা, তাজবিদ, ইসলামী জ্ঞান ও নৈতিক শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে।

আমাদের লক্ষ্য হলো — সময় ও দূরত্ব যেন আর দ্বীন শেখার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। প্রযুক্তিকে কল্যাণের মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিটি ঘরে ঘরে কুরআনের আলো পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

অনলাইন শিক্ষা

আমাদের কোর্স সমূহ

কায়েদায়ে তাজবীদ কোর্স
কায়েদায়ে তাজবিদ এর সাথে নামাজের ১২টি সূরা হেফজ

সহীহ তাজবীদের সাথে কুরআন পড়তে শিখুন এবং নামাজের ১২টি প্রয়োজনীয় সূরা হিফজ করার বিশেষ কোর্স।

আমপারা নাজেরা কোর্স
আমপারা নাজেরা

জেনারেল মা বোনেরা কুরআন যারা হেফজ করতে চান, আবার যারা কুরআন পড়তে গেলে আটকে যান তাজবীদ জানার পরেও, তাদের জন্য নাজেরা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমলি সুরা হেফজ কোর্স
বড় চারটি আমলি সুরা হেফজ

ইয়াসিন, আর-রহমান, ওয়াক্বিয়া ও মুলক। শুদ্ধ ভাবে কুরআন পড়তে পারা নিঃসন্দেহে আমাদের সকলের জন্য জরুরি।

সম্পূর্ণ কুরআন নাজেরা
সম্পূর্ণ কুরআন নাজেরা

জেনারেল মা বোনেরা কুরআন যারা হেফজ করতে চান, আবার যারা কুরআন পড়তে গেলে আটকে যান তাজবীদ জানার পরেও, তাদের জন্য নাজেরা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হেফজ কোর্স
হেফজ কোর্স

পরিকল্পিত পদ্ধতিতে পূর্ণাঙ্গ কুরআনুল কারীম হিফজ করার বিশেষ কোর্স। দক্ষ হাফেজার তত্ত্বাবধানে আপনিও হিফজের যাত্রা শুরু করুন।

মশকুল ডিপার্টমেন্ট
মশকুল ডিপার্টমেন্ট

নিয়মিত মশক ও অনুশীলনের মাধ্যমে কুরআন তিলাওয়াত আরও শুদ্ধ ও সুন্দর করার বিশেষ ডিপার্টমেন্ট।

আল উম্মাহ মাদ্রাসা
আল উম্মাহ অনলাইন ইসলামিক মহিলা মাদ্রাসা

আল উম্মাহ অনলাইন ইসলামিক মহিলা মাদ্রাসা একটি আধুনিক ও মানসম্মত অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নারীদের জন্য কুরআন, হাদিস, তাজবিদ এবং মৌলিক ইসলামী শিক্ষা সহজ ও সুন্দরভাবে শেখানো হয়। বর্তমান যুগের চাহিদা অনুযায়ী ঘরে বসেই দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে দেওয়া আমাদের মূল লক্ষ্য। নৈতিকতা, আদব এবং ইসলামিক মূল্যবোধ গঠনের মাধ্যমে একজন আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তুলতেই আমাদের এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

Contact Info

Support / Admission:

+966510535177

Accounts:

+966510535177

Principal:

+966510535177
Follow Us