দাজ্জালের ফেতনা থেকে নিরাপত্তা ও জুমার দিনের বিশেষ নূর অর্জনের মহাসুযোগ
সূরা কাহাফ পবিত্র কুরআনের ১৮তম এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা। এতে রয়েছে অত্যন্ত আকর্ষণীয় শিক্ষণীয় ঈমানদীপ্ত চারটি ঘটনা এবং আখিরাত ও ফেতনা থেকে বেঁচে থাকার অমূল্য দিকনির্দেশনা। দক্ষ হাফেজা উস্তাযার নিবিড় তত্ত্বাবধানে সহীহ তাজবীদ সহ এই বরকতময় সূরাটি মুখস্থ করার সুযোগ দিচ্ছে আল উম্মাহ মাদ্রাসা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে।" (সহীহ মুসলিম: ৮০৯)
অন্য বর্ণনায় এসেছে: "যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় নূর দ্বারা আলোকিত থাকবে।" (মুস্তাদরাকে হাকেম)
আল উম্মাহ অনলাইন ইসলামিক মহিলা মাদ্রাসা একটি আধুনিক ও মানসম্মত অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নারীদের জন্য কুরআন, হাদিস, তাজবিদ এবং মৌলিক ইসলামী শিক্ষা সহজ ও সুন্দরভাবে শেখানো হয়। বর্তমান যুগের চাহিদা অনুযায়ী ঘরে বসেই দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে দেওয়া আমাদের মূল লক্ষ্য। নৈতিকতা, আদব এবং ইসলামিক মূল্যবোধ গঠনের মাধ্যমে একজন আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তুলতেই আমাদের এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।