আপনার সন্তান আপনার জন্য হতে পারে জান্নাত, আবার আপনার সন্তান আপনার জন্য হতে পারে জাহান্নামের কারণ।
কারণ সন্তানকে দ্বীন শিক্ষা প্রদান করা আপনার দায়িত্ব। তেমনি ভাবে আপনি জেনেশুনে নিজের কৃতকর্মের জন্য হতে পারেন জান্নাতি আবার এই কৃতকর্মের জন্য হতে পারেন জাহান্নামি। প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আর এই শিক্ষার শুরু হয় কুরআন শিক্ষার মাধ্যমে। আপনার সন্তান এবং আপনার পরিবার এর কুরআন শিক্ষার পূর্নাঙ্গ সমাধান নিয়ে আমরা আছি আপনার পাশে৷
কিন্তু যারা কুরআন শিক্ষা করেনি, কুরআনের যেসব হক রয়েছে তা আদায় করেনি, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবেন। কুরআনে এসেছে:
﴿ وَقَالَ ٱلرَّسُولُ يَٰرَبِّ إِنَّ قَوۡمِي ٱتَّخَذُواْ هَٰذَا ٱلۡقُرۡءَانَ مَهۡجُورٗا ٣٠ ﴾ [الفرقان: ٣٠]
আল উম্মাহ অনলাইন ইসলামিক মহিলা মাদ্রাসা একটি আধুনিক ও মানসম্মত অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নারীদের জন্য কুরআন, হাদিস, তাজবিদ এবং মৌলিক ইসলামী শিক্ষা সহজ ও সুন্দরভাবে শেখানো হয়। বর্তমান যুগের চাহিদা অনুযায়ী ঘরে বসেই দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে দেওয়া আমাদের মূল লক্ষ্য। নৈতিকতা, আদব এবং ইসলামিক মূল্যবোধ গঠনের মাধ্যমে একজন আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তুলতেই আমাদের এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।