কুরআন ও হাদিসের ভাষা সহজ ও সাবলীলভাবে বোঝার বিশেষ অনলাইন কোর্স
আরবি হলো পবিত্র কুরআনের ভাষা, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষা এবং জান্নাতবাসীদের ভাষা। কুরআন ও হাদিস সরাসরি অনুধাবন করার জন্য আরবি ভাষা শেখার গুরুত্ব অপরিসীম। ব্যাকরণ ভীতি দূর করে সহজ ও আধুনিক পদ্ধতিতে বোনদের আরবি ভাষায় দক্ষ করে তুলতেই আমাদের এই বিশেষ আয়োজন।
উমর ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু) বলেছেন: "তোমরা আরবি ভাষা শেখো, কারণ এটি তোমাদের দ্বীনের একটি অবিচ্ছেদ্য অংশ।" সালাতে তিলাওয়াত করা আয়াতের মর্মার্থ হৃদয় দিয়ে উপলব্ধি করার জন্য আরবি ভাষার মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য এক অমূল্য সম্পদ।
﴿ إِنَّآ أَنزَلْنَٰهُ قُرْءَٰنًا عَرَبِيًّۭا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ ٢ ﴾ [يوسف: ২]
আল উম্মাহ অনলাইন ইসলামিক মহিলা মাদ্রাসা একটি আধুনিক ও মানসম্মত অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নারীদের জন্য কুরআন, হাদিস, তাজবিদ এবং মৌলিক ইসলামী শিক্ষা সহজ ও সুন্দরভাবে শেখানো হয়। বর্তমান যুগের চাহিদা অনুযায়ী ঘরে বসেই দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে দেওয়া আমাদের মূল লক্ষ্য। নৈতিকতা, আদব এবং ইসলামিক মূল্যবোধ গঠনের মাধ্যমে একজন আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তুলতেই আমাদের এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।