আল উম্মাহ অনলাইন ইসলামিক মহিলা মাদ্রাসা একটি আধুনিক ও মানসম্মত অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নারীদের জন্য কুরআন, হাদিস, তাজবিদ এবং মৌলিক ইসলামী শিক্ষা সহজ ও সুন্দরভাবে শেখানো হয়। বর্তমান যুগের চাহিদা অনুযায়ী ঘরে বসেই দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে দেওয়া আমাদের মূল লক্ষ্য। নৈতিকতা, আদব এবং ইসলামিক মূল্যবোধ গঠনের মাধ্যমে একজন আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তুলতেই আমাদের এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।